সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকার মুসলিমদের যোগ ব্যায়ামের শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ার নীতি নিয়েছে বলে লিখেছিলেন যে সাংবাদিক, পুলিশ তাকে গ্রেফতার করেছে। রিপোর্টার পুস্প শর্মা তাঁর প্রতিবেদনের সমর্থনে একটি সরকারী দলিলও প্রকাশ করেছিলেন। দুই মাস আগে লেখা রিপোর্টে তিনি দাবি করেন, সরকারী নীতি অনুযায়ী যোগ ব্যায়ামের শিক্ষক হিসেবে কোন মুসলিমকে নিয়োগ দেয়া হচ্ছে না। তবে সরকার দাবি করছে এরকম কোন নীতি তারা নেয়নি এবং যে দলিলটির ভিত্তিতে সাংবাদিক পুস্প শর্মা এই রিপোর্ট করেছেন সেটি জাল। পুলিশ এখন সাংবাদিক পুস্প শর্মার বিরুদ্ধে জালিয়াতিসহ বেশ কয়েকটি অভিযোগ এনেছে। কিন্তু মিস্টার শর্মা এসব অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি বাংলার প্রতিবেদন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি