যোগ্য নেতা হতে লেখাপড়ার বিকল্প নেই : ওবায়দুল কাদের

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

যোগ্য নেতা হতে লেখাপড়ার বিকল্প নেই : ওবায়দুল কাদের

Manual4 Ad Code

obaidul_kader20160807100038সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যোগ্য নেতা হতে লেখাপড়ার কোন বিকল্প নেই। আদর্শের জন্য রাজনীতি করতে হবে, মূল্যায়নের জন্য নয়।

Manual5 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এবারই প্রথম বারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮ টি হল শাখা ছাত্রলীগের সম্মেলন এক সাথে অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি দারুস সালাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সম্মেলনের উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের হল শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। ছাত্রলীগকে তার স্বকীয়তা ফিরিয়ে আনতে কাজ করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতাদের ঘরে ঘরে গিয়ে তোয়াজ করার দিন চলে গেছে। শৃঙ্খলা, আচরণ, মেধা ও যোগ্যতার মাধ্যমে নেতা হতে হবে।

Manual1 Ad Code

সংগঠনকে সুনামের ধারায় ফিরিয়ে আনার আহবান জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগকে ছাত্র-ছাত্রীদের কাছে এবং জনগনের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। এ জন্য ছাত্রলীগের নামে অপকর্মের হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আওয়ামী লীগে এখনো মূল্যবোধের জায়গা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে ত্যাগ স্বীকার করলে একদিন না একদিন মূল্যায়ন হবেই।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code