যৌতুক ও নির্যাতনের অভিযোগ : আত্মসমর্পণের পর আরাফাত সানির জামিন

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৭

যৌতুক ও নির্যাতনের অভিযোগ : আত্মসমর্পণের পর আরাফাত সানির জামিন

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

Manual5 Ad Code

বুধবার ঢাকা মহানগর হাকিম নূর নবী তাকে জামিন দেন। এদিন আইনজীবী জুয়েল আহম্মেদ ও মুরাদুজ্জামান মুরাদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সানি। ১০ হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত।

Manual1 Ad Code

গত ২৩ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে সানির বিরুদ্ধে যৌতুক আইনের মামলাটি দায়ের করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। আদালত সানির বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে ৫ এপ্রিলের মধ্যে তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।  এমামলার সাক্ষী করা হয়েছে চার জনকে।

আগে নারী নির্যাতন মামলায় গত ৯ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা  উভয় পক্ষের শুনানি শেষে জামিন প্রদান করেন।  গত ১৫ মার্চ তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সানিকে জামিন দেন আদালত। ওইদিন আদালতের সামনে  উপস্থিত হয়ে নাসরিন সুলতানা জানান, তার সাথে সংসার করতে রাজি হওয়ায় জামিনে তার আপত্তি নাই। আদালত এ শর্তে সানিকে জামিন প্রদান করেছেন।

নারী নির্যাতন মামলায় গত ২৩ ফেব্রুয়ারি সানির মা নার্গিস আক্তার ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামান তাকে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত  জামিন আবেদন মঞ্জুর করেন।

Manual5 Ad Code

আগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গত ১৫ ফেব্রুয়ারি  বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম শুনানি শেষে সানির জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার অভিযোগ, সানির সঙ্গে ২০১৪ সালের ৪ ডিসেম্বর তার বিয়ে হয়। বিয়ের কাবিন নামায় ৫ লক্ষ টাকা দেন মোহর ধার্য করা হয়েছে।  অতঃপর সানি নানা অজুহাতে তাকে সামাজিক স্বীকৃতি দিতে অসম্মতি জানান। কিছুদিন আগে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠিয়ে তরুণীকে হুমকি দেন। সানিও তার মা ২০ লক্ষ টাকার যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে বিভিন্নভাবে গালাগালি করতে থাকেন।

Manual5 Ad Code

২০১৬ সালেল ২৩ ডিসেম্বর নাসরিন তাকে ঘরে তুলে নেয়ার  বললে সানি যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকেন। সর্বশেষ ২০১৭ সালের ২২ জানুয়ারি আরাফাত সানির মা নার্গিস আক্তার মোহাম্মদপুর থানা সংলগ্ন এলাকায় রাস্তায় মামলার বাদী নাসরিন আক্তারকে যৌতুকের জন্য মারধর করেন।

গত ২৩ জানুয়ারি ঢাকার মহনগর হাকিমের  মো. রায়হান আহম্মেদ আদালতে সানিও তার মার বিরুদ্ধে  ২০ লাখ টাকার যৌতুক দাবি করার অভিযোগে নাসরিন আক্তারকে যৌতুক আইনের একটি মামলা দায়ের করেন। আদালত মামলার অভিযোগটি আমলে নিয়ে আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন।

গত ২২ জানুয়ারি পুলিশ তরুণী নাসরিন সুলতানার করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায়  আরাফাত সানিকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code