রাগিব আলীর মামলার সাক্ষ্য গ্রহণ, পংকজের অব্যাহতি চেয়ে আবেদন

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

রাগিব আলীর মামলার সাক্ষ্য গ্রহণ, পংকজের অব্যাহতি চেয়ে আবেদন

Manual7 Ad Code

22স্টাফ রিপোর্টার :: সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে ভূমিন্ত্রণালয়ের চিঠি (স্মারক) জালিয়াতি মামলায় দুজনের সাক্ষ্য নিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক উম্মে সরাবন তহুরা  কোম্পানীগঞ্জের টিএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ ও স্মারক জালিয়াতি মামলার পূর্ববর্তী তদন্ত কর্মকর্তা বর্তমানে লক্ষীপুরের সিআইডি পুলিশের পরিদর্শক আবু জাহের সরকারের সাক্ষ্য গ্রহণ করেন।

Manual2 Ad Code

এছাড়া তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাত মামলায় চার্যের ধার্য্য দিন ছিলো মঙ্গলবার (৮ অক্টোবর)। কিন্তু অত্র মামলার হাজতি আসামী দেওয়ান মোস্তাক মজিদ এর পক্ষে ফৌজদারী (বিবিধ ৯২২/১৬) সিলেট মহানগর দায়রা জজ আদালত মামলার নথি তলব করায় চার্য শুনানী হয়নি। এ মামলায় আগামী ১৭ নভেম্বর চার্যসহ আসামী পংকজ কুমার গুপ্তের ডিস চার্জ (অব্যাহতি) প্রার্থনার দরখাস্ত দাখিল করায় ওই দিন শুনানী হবে।

Manual4 Ad Code

আদালত সূত্র জানায়, দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান ভূমি মন্ত্রণালয়ের চিঠি (স্মারক) জালিয়াতি করে বন্দোবস্ত নেন রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাই। এ ঘটনায় ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে রাগীব আলী ও আবদুল হাইকে আসামি করে সিলেটের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। স্মারক জালিয়াতি মামলায় আগামী ১৩ নভেম্বর আদালতে সাক্ষ্য দিতে আসবেন আবদুল কাদের।

Manual8 Ad Code

অপরদিকে তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাত মামলায় চার্যের ধার্য্য দিন ছিলো মঙ্গলবার (৮ অক্টোবর)। কিন্তু অত্র মামলার হাজতি আসামী দেওয়ান মোস্তাক মজিদ এর পক্ষে ফৌজদারী (বিবিধ ৯২২/১৬) সিলেট মহানগর দায়রা জজ আদালতে মামলার নথি তলব করায় চার্য শুনানী হয়নি। এ মামলায় আগামী ১৭ নভেম্বর চার্যসহ আসামী পংকজ কুমার গুপ্তের ডিস চার্জ (অব্যাহতি) প্রার্থনার দরখাস্ত দাখিল করায় ওই দিন শুনানী হবে।

Manual3 Ad Code

সূত্রে জানা যায়, দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান ভূমি মন্ত্রণালয়ের চিঠি (স্মারক) জালিয়াতি করে বন্দোবস্ত নেন রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাই। এ ঘটনায় ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে রাগীব আলী ও আবদুল হাইকে আসামি করে মামলা করলে পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলা নিষ্পত্তি করে। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। এ রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে এ মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশও দেওয়া হয়।

উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর বিচারিক হাকিম আদালত এক আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনরায় তদন্ত করার নির্দেশ দেন। গত ১০ জুলাই রাগীব আলী ও তাঁর ছেলেকে অভিযুক্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে। ১০ আগস্ট দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিনই তাঁরা পালিয়ে ভারতে চলে যান। এ অবস্থায় দুই আসামির অনুপস্থিতিতে ১৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code