রাগীব-রাবেয়া মেডিকেল: অধ্যক্ষকে ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

রাগীব-রাবেয়া মেডিকেল: অধ্যক্ষকে ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ

Manual6 Ad Code

download (1)

ফয়ছল আহমদ :: সিলেট শহরতলীতে অবস্থিত তারাপুর চা বাগানের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে গত এক বছরের ব্যাংক হিসাব দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Manual5 Ad Code

নির্ধেশনায় বলা হয়েছে আগামী ৩১ আগস্টের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের ব্যাংক হিসাব সংক্রান্ত নথি দাখিল করতে হবে।

বুধবার (২৪ আগস্ট) রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তরের আবেদন শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

কলেজ ও হাসপাতালের পক্ষে সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

চলতি বছরের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারাপুর চা বাগানের দখল বৈধ সেবায়েত বরাবর হস্তান্তর করার জন্য সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেন। একই সঙ্গে এই চা বাগানের মধ্যে যেসব স্থাপনা রয়েছে তাও সরিয়ে ফেলার নির্দেশ দেয় আদালত।

আপিল বিভাগের এই রায়ের পর গত জুন মাসে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল কলেজ সরিয়ে নেয়ার জন্য এক বছরের সময় চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। বুধবার এর ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

শুনানির এক পর্যায়ের প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, এই আদেশে অনেক অনিয়ম হচ্ছে। আমরা চাচ্ছি এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এ ধরনের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়া যায় তবে এটি অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

প্রসঙ্গত, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ যে জায়গায় গড়ে উঠেছে সে তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা এ চা-বাগান এলাকা ১৯৯০ সালে রাগীব আলী নিজেকে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন। গত ১৯ জানুয়ারী প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের আপিল বিভাগের এক বেঞ্চ তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। রায় বাস্তবায়ন করতে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।

গত ১৫ মে চা বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় সিলেট জেলা প্রশাসন।

Manual8 Ad Code

এদিকে, সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের আলোচিত দুটি মামলায় গত ১০ আগস্ট রাগীব আলীসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতাারি পরোয়ানা জারি হয়। এরপরই কোনো এক সময়ে রাগীব আলী সপরিবারে ভারত পালিয়ে যান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code