রাঙামাটিতে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

রাঙামাটিতে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

Manual2 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির মানিকছড়ি চেকপোস্টে কোটি টাকা মূল্যের তক্ষক এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। রোববার (০৩ ডিসেম্বর) বিকেল ৩টায় তক্ষকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতের নাম সুমন মিয়া (৩০)। সে খাগড়াছড়ি জেলার দিঘীনালার ছোট মেরুন’র বাসিন্দা মো: ইউসুফ আলীর ছেলে।

Manual7 Ad Code

 

মানিকছড়ি পুলিশ ক্যাম্প ইনচার্জ নয়ন চক্রবর্তী জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও বন বিভাগ মানিকছড়ি চেকপোস্টে ওঁৎ পেতে থাকেন। বেলা আনুমানিক পৌনে ৪টার সময় সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছুতেই তাকে তল্লাশি চালিয়ে ১টি দূর্লভ প্রজাতির তক্ষক জব্দ করে। এ সময় সে পালাতে চাইলে পুলিশ ও বন বিভাগের কর্মীরা তাকে ঝাপটে ধরে ফেলে।

Manual8 Ad Code

 

উল্লেখ্য, তক্ষক বিষয়ে প্রতারকরা বিভিন্ন ধরনের প্রলোভন ও কোটি টাকা ইনকামের গল্প চর্চা করে বিলুপ্তপ্রায় এই দূর্লভ প্রাণী নিয়ে ব্যবসা করে আসছে। যে কারণে পাহাড়ি অঞ্চল থেকেও প্রাণীটি এখন বিলুপ্তির পথে এসে ঠেকেছে।

Manual8 Ad Code

 

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যপ্রাণী রক্ষায় পুলিশ বনবিভাগের কাজে সহযোগিতা করেছে। আইনি কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

(সুরমামেইল/এমআইকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code