রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

Manual2 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি শহরের ভেদভেদি বাজারে যাত্রীবাহী বাস চাপায় দুই মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (০৪ নভেম্বর) বিকেলে শহরের ভেদভেদি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, গৌরী মালা চাকমা (৪২) ও পরী চাকমা(৪০)।

 

Manual8 Ad Code

পুলিশ ও হাসপাতাল সুত্র জানিয়েছে, শনিবার বিকেলে রাঙামাটি শহরমুখী (চট্টমেট্টো-জ ১১-০০১৮) বেপরোয়া যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশাকে (রাঙামাট-থ- ১১-০৭৬৫) পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই গৌরী মালা চাকমা ও পরী চাকমার মৃত্য হয়। এ ঘটনায় একজন বাসযাত্রীসহ আহত হন ৫ জন। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করেন।

Manual7 Ad Code

 

আহতরা হলেন- সদর উপজেলার কুতুকছড়ি যৌথখামার এলাকার রিকন চাকমা (৩৫), নোয়া চান চামার স্ত্রী পরী চাকমা (৩৮), মৃত পালক চন্দ্র চাকমার ছেলে রিপন চাকমা (৪০), প্রিতি চাঁন চাকমার ছেলে সিএনজি চালক পিন্টু চাকমা (২২) ও বাসযাত্রী চট্টগ্রাম জেলার সোলায়মান চৌধুরীর ছেলে নাজিম উদ্দিন (৫০)। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো: সওকত আকবর খান বলেন, দূর্ঘটনায় দূ’জন মারা গেছে। আহত ৫ জনের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি। নিহতদের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

 

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, পুলিশ দূর্ঘটনা কবলিত যানবাহন আটক করেছে। আইনী প্রক্রিয়া চলছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছ।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমআইকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code