রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

Manual5 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ জুলাই) থেকে রাঙামাটিতে জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

Manual3 Ad Code

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উঁড়িয়ে বৃক্ষ মেলা-২৩’র উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এম.পি।

 

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান’র সভাপতিত্বে বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন রাঙামাটি বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভা মেয়র মো.আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ’র বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো.শোয়াইব খান প্রমুখ।

 

বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাড়ির আশে-পাশে সামান্য জায়গা থাকলে সেখানেও বৃক্ষরোপন করা উচিত। আগামী প্রজন্মের জন্য সুন্দর প্রকৃতি উপহার দেয়ার জন্য বৃক্ষরোপণ করতে হবে। মানুষের মাঝে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টি করার জন্য এ বৃক্ষমেলার আয়োজন। অনুষ্ঠানে এসময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। রাঙামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এছাড়াও অতিথিবৃন্দ এসময় গাছের চারা রোপণ করেন । এর আগে রাঙামাটি শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৃক্ষমেলা প্রাঙ্গণে গিয়ে শেষ।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

অনুষ্ঠানে বন বিভাগ, জেলা প্রশাসনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমআইকে/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code