রাজধানীতে ট্রেনে আগুন, নিহত ৪

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪

রাজধানীতে ট্রেনে আগুন, নিহত ৪

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (০৫ জানুয়ারি) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

 

এরআগে, শুক্রবার রাত ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

Manual3 Ad Code

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, গোপীবাগ এলাকায় দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন দেওয়া হয়েছে। খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কার করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপীবাগ কাঁচাবাজারে ট্রেনটি পৌঁছালে কয়েকটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ট্রেন থেকে দগ্ধ দুজনকে বের করে আনা হয়। যেসব বগিতে আগুন লাগে, তার ভেতরে যাত্রীো আটকা পড়েন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

 

এদিকে, ঘটনার পরপর পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধারে দ্রুত তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

Manual1 Ad Code

 

ঢাকা রেলওয়ে থানার এসআই আশরাফ হোসেন জানিয়েছেন, রাত ৯টা ৭ মিনিটের দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তারা ট্রেনে আগুন লাগার খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন।

 

এরআগে গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code