রাজনগরে কুপিয়ে ছোটভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে হত্যা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭

রাজনগরে কুপিয়ে ছোটভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে হত্যা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিজের ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। হামলাকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।

হামলায় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘরগাঁওয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ব্যক্তিকে আটক করেছে।

Manual7 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ঘরগাঁও এলাকায় বাংলাদেশ আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শফিক মিয়া ধারালো ছুরি নিয়ে নিজ পরিবারের সদস্যদের উপর হামলা চালান। এ সময় শফিক মিয়ার ছুরিকাঘাতে ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামলাকারী শফিক মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী নজরুন বেগম ও ভাতিজি সায়রা বেগমকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

গুরুত্বর আহত ঘাতক শফিক মিয়ার মেয়ে কিশোরী সুমি বেগম, ভাতিজি তানিয়া বেগম ও আপন বড় ভাইয়ের স্ত্রী নেছারুন বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ শফিক মিয়াকে আটক করে।

রাজনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, শফিক মিয়া মানসিক ভারসাম্যহীন। এজন্য বাংলাদেশ আনসার বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তাকে চাকরিচ্যুত করা হয়। পুলিশ তাকে আটক করেছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code