রাজনগরে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৬

রাজনগরে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

Manual7 Ad Code

images
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে রায়না বেগম (৩০) নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ মার্চ) সকাল ১১টার দিকে রাজনগর সদর ইউনিয়নের দাসের টিলা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন মিয়া জানান, সকালে বাড়ির পাশে আম গাছের ডালে রায়নার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাদতন্তের পরে জানা যাবে। তবে নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code