রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

Manual2 Ad Code

images

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রফিজ মিয়া (৬০) নামে এ বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১টায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিজ মিয়া উপজেলার মনসুর নগর ইউনিয়নের মহলাল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছেন। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নামপরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা রাজনগর সড়কের চাটুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে যাত্রী রফিজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত বলেন, লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code