রাজনগরে ভারতীয় বিড়িসহ আটক ১

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৬

রাজনগরে ভারতীয় বিড়িসহ আটক ১

Manual3 Ad Code

1430668780
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় প্রায় দেড় লাখ ভারতীয় নাসির বিড়িসহ মুকিত মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) ভোরে সদর ইউনিয়নের বাজোয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাজোয়া গ্রামে অভিযান চালিয়ে ১ লাখ ৪৪ হাজার ৬০০ ভারতীয় নাসির বিড়িসহ মুকিত মিয়াকে আটক করে র‌্যাব-৯ এর সদস্যরা।

Manual5 Ad Code

রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) স্বাধীন তারোকদার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া বিড়ির বাজার মূল্য প্রায় ৫৮ হাজার টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসআই।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code