রাজনৈতিক চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

রাজনৈতিক চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশনের সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক দিতো। কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপে পড়ে কমিশন সে সিদ্ধান্ত নিতে পারছে না।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, এটি নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যর্থতা ও অক্ষমতার প্রমাণ।


।আরও পড়ুন : 


এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জনগণের আস্থা হারিয়েছে। ভবিষ্যতে এই দুই দলকে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বরং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

 

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সমালোচনা করে সারজিস আলম বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের সঙ্গে নিয়ে বিদেশ সফরে যাওয়া সরকারের জন্য লজ্জার বিষয়। প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরকালে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারাও সরকারের দুর্বলতা প্রকাশ করেছে।

Manual7 Ad Code

 

গণঅধিকার পরিষদ ও এনসিপি নিয়ে তিনি বলেন, জনগণ এই দুটি দলকে একসঙ্গে দেখতে চায়। তাই ঐক্যের বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

 

Manual4 Ad Code

সভায় এনসিপির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code