সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: চুরির মিথ্যা অপবাদে নির্যাতন করে সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে পেপারaবুক থেকে উপস্থাপন করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। গত বছরের ৮ নভেম্বর মামলার রায় ঘোষণা করেন সিলেটের বিচারিক আদালত। রায়ে সিলেটে রাজন হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং বাকি চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।
এ রায় ঘোষণার দ্বিতীয় দিনে নিম্ন আদালতের রায়ের নথিসহ প্রয়োজনীয় কাগজপত্র হাইকোর্টে পৌঁছে দিয়েছে। বিচারিক আদালতে স্বল্প সময়ে বিচার নিশ্চিত হওয়ার পর হাইকোর্টেও দ্রুত বিচারের উদ্যোগ নেওয়া হয় শিশু রাজন ও খুলনার রাকিব হত্যা মামলার। এর আগে ১০ জানুয়ারি থেকে একই বেঞ্চে খুলনার শিশু রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে। যা এখন শেষ পর্যায়ে।
২০১৫ সালের ৮ জুলাই সিলেটে চুরির অপবাদ দিয়ে রাজনকে এবং ৩ আগস্ট পায়ুপথ দিয়ে পেটে বাতাস ঢুকিয়ে রাকিবকে হত্যা করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি