রাতেই দেশ ছাড়ছেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৭

রাতেই দেশ ছাড়ছেন প্রধান বিচারপতি

Manual4 Ad Code

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ছুটি নিয়ে রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন।

বিচারপতি সিনহা ও তার স্ত্রী সুষমা সিনহা শুক্রবার রাত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ায় তার মেয়ে সুচনা সিনহার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলে সুপ্রিম কোর্টর প্রটোকল কর্মকর্তারা জানিয়েছেন।

Manual3 Ad Code

হাই কোর্টের প্রটোকল অফিসার মোহাম্মদ আব্দুল ওয়ারেস বলেন, আমি স্যারের বাসায় এসেছি। মালামাল নিয়ে বিমানবন্দরে পৌঁছে দেব।

Manual5 Ad Code

তার আগে প্রধান বিচারপতির প্রটোকলের ও ব্যক্তিগত গাড়ি এবং তার একান্ত সচিব মো. আনিসুর রহমানকে দুই দফায় হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসায় ঢুকতে দেখা যায়।

Manual3 Ad Code

 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশেদা সুলতানা বলেন, আমরা স্যারের প্রটোকল কর্মকর্তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, তিনি আজ রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাচ্ছেন।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ডিউটি ম্যানেজার মো. জুনায়েদ হোসেন জানান, তাদের ওই ফ্লাইট নির্ধারিত সময়েই ছেড়ে যাবে।

Manual8 Ad Code

ঢাকা থেকে রওনা হয়ে ফ্লাইট এসকিউ ৪৪৭ স্থানীয় সময় ভোর ৬টায় সিঙ্গাপুরে পৌঁছাবে। সেখানে ৪৫ মিনিট যাত্রাবিরতি করে রওনা হবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে।

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছাতে প্রায় সাত ঘণ্টা লাগে বলে জানান জুনায়েদ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code