সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, কুবাজপুর গ্রামের আব্দুল আহাদ ও আইয়ুব মিয়ার মধ্যে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রেস্বস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
আহতদের মধ্যে মিজানুর রহমান (১৪), ওয়াহিদ মিয়া (১৫), আব্দুল আহাদ (৫০), ময়ফুল বেগম (৩৬), লুবনা বেগম(১৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি