রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে ৩ কোটি ১০ লাখ ডলার হ্যাকড!

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৬

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে ৩ কোটি ১০ লাখ ডলার হ্যাকড!

Manual5 Ad Code

download-5

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ হ্যাক করে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে গেল সপ্তাহে। আর তারই মধ্যে হ্যাক হলো বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

Manual6 Ad Code

ওয়াল স্ট্রিট জার্নাল রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের করসপনডেন্ট অ্যাকাউন্ট থেকে ৩ কোটি ১০ লাখ ডলার হ্যাক করা হয়েছে (রাশিয়ার মুদ্রায় ২০০ কোটি রুবল)। রাশিয়ার ব্যাংক কর্মকর্তা একাতিরিনা গালিভোবা বলেন, ঠিক কোন সময় হ্যাক হয়েছে তা আমরা নিশ্চিত নই। তবে আমাদের কেন্দ্রীয় ব্যাংকে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এই অর্থ হ্যাক হয়েছে।

তিনি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাকের নিরাপত্তা বিভাগের প্রধান আর্টম শিসোভের বরাত দিয়ে বলেন, প্রাথমিক অবস্থায় হ্যাকাররা ৫০০ কোটি রুবল তুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত ২০০ কোটি রুবল নিতে সক্ষম হয় তারা। এই ঘটনার পর রাশিয়া দেশের সার্বিক অনলাইন ব্যাংকিং নিরাপত্তা নিয়ে বেশ সজাগ দৃষ্টি রাখছে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, হ্যাকাররা আবারো এই চেষ্টা করতে পারে। সে কারণেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code