রায়হান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মে ১১, ২০২২

রায়হান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

Manual6 Ad Code

 

বুধবার (১১ মে) দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিমের আদালতে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী ও নিহতের স্ত্রী তাহমিনা আক্তারা তান্নি।

Manual2 Ad Code

 

সিলেট মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নওশাদ আহমদ চৌধুরী বলেন, প্রথম দিন মামলার বাদীর সাক্ষ্য নিয়েছেন আদালত। তবে আসামিপক্ষ আজ বাদীকে জেরা করেননি। বৃহস্পতিবার তারা জেরায় অংশ নিবেন। জেরা শেষে আরও দুইজনের সাক্ষ্য নেওয়া হবে।

Manual8 Ad Code

 

এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ পাঁচ পুলিশ সদস্যকে।

 

গত ১৮ এপ্রিল সিলেট মহানগর দায়রা জজ আদালতে গ্রেপ্তার পাঁচ আসামির উপস্থিতিতে আলোচিত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

 

২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলায় পাঁচ পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আওলাদ হোসেন।

 

অভিযুক্তরা হলেন- বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন এসআই আকবর হোসেন ভুঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদ ও ঘটনার সিসিটিভি ফুটেজ গায়েবকারী কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান।

Manual3 Ad Code

 

এদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য কারাগারে থাকলেও নোমান এখনো পলাতক রয়েছেন।

 

২০২০ সালের ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ পুলিশ সদস্যরা। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

রায়হান হত্যার পরদিন ১২ অক্টোবর তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

১ হাজার ৯৬২ পৃষ্ঠার অভিযোগপত্রে সাক্ষী রাখা হয় ৬৯ জনকে। সাক্ষীদের মধ্যে ১০ জন ১৬৪ ধারায় ইতোমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন। এদের মধ্যে সাতজনই পুলিশ সদস্য। রায়হানের শরীরে ১১১ আঘাতের চিহ্ন নিরূপণকারী ফরেনসিক চিকিৎসককেও মামলার সাক্ষী হিসেবে রাখা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code