রিমান্ডে না নেওয়ায় দেশবাসীর মতো আমিও হতবাক হয়েছি

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৫

রিমান্ডে না নেওয়ায় দেশবাসীর মতো আমিও হতবাক হয়েছি

Manual8 Ad Code

Hotobag

Manual6 Ad Code

সুরমা মেইল : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার পর রিমান্ডে না নেওয়ায় দেশবাসীর মতো আমিও হতবাক হয়েছি।

রোববার(১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সবার জন্য মানবাধিকার’: প্রসঙ্গ অস্পৃশ্যতা শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

ড. মিজান বলেন, নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র(চার্জশিট) হয়ে গেছে, তাই তাকে রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বক্তব্য কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। এতে করে নতুন প্রশ্ন উঠতে পারে। আর এ কারণেই তাকে নতুন করে রিমান্ডে নেওয়ার দাবি জানান ড. মিজানুর রহমান।

Manual2 Ad Code

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন- লেখক সাহিত্যিক সেলিনা হোসেন, পুলিশ সুপার রশীদুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনজুমান আরা।

Manual4 Ad Code

সেমিনারে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code