সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫) হত্যা মামলার আসামি ওবায়দুল খানকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) সকালে নীলফামারীর ডোমার উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নীলফামারী পুলিশের এডিশনাল এসপি (সার্কেল) ফিরোজ আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান- সকালে পুলিশের অভিযানে ডোমার উপজেলা থেকে ওবায়দুলকে গ্রেফতার করা হয়। অভিযানে ঢাকা থেকে আসা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও অংশ নেন।
এর আগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা গুরুতর আহত হয়। পরে তাকে বুধবার দুপুরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। টানা চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে সে মারা যায়।
এ ঘটনায় ওবায়দুল খানকে আসামি করে রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
Design and developed by ওয়েব হোম বিডি