রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর বাড্ডা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

Manual1 Ad Code

 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ২০১৫ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজ দিন ধার্য ছিলো। এদিন রিজভী আদালতে উপস্থিত হননি।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code