রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করুন : জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৭

রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করুন : জাতিসংঘ মহাসচিব

Manual2 Ad Code

মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সামরিক অভিযান বন্ধের জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি আজ (মঙ্গলবার)এ আহ্বান জানান।

মিয়ানমারের কার্যত নেতা অং সান সুচি এ ইস্যুতে বক্তব্য দেয়ার কয়েক ঘণ্টা পর গুতেরেস জাতিসংঘে মিয়ানমার নিয়ে বক্তব্য দিলেন। জাতির উদ্দেশে আজ দেয়া বক্তৃতায় অং সান সুচি আন্তর্জাতিক অঙ্গনের উদ্বেগ নিরসন করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর কোনো নিপীড়ন হচ্ছে না এবং তার দেশ আন্তর্জাতিক সতর্কবার্তায় ভীত নয়। তিনি আরো বলেছেন, রাখাইন রাজ্যে তার সরকার আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।

Manual1 Ad Code

মিয়ানমার ইস্যুতে গুতেরেস বলেন, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশন যে রিপোর্ট দিয়েছে তা বাস্তবায়নের বিষয়ে সুচির প্রতিশ্রুতিকে তিনি গুরুত্ব দিচ্ছেন কিন্তু এটা ঠিক যে, মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং সেখানে বিনা বাধায় ত্রাণ পাঠানোর সুযোগ দিতে হবে। গুতেরেস জোর দিয়ে বলেন, “রাখাইন রাজ্যের সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় আমরা সবাই মর্মাহত।”

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code