রোহিঙ্গা নির্যাতন : মিয়ানমারে পুলিশ অফিসার আটক

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

রোহিঙ্গা নির্যাতন : মিয়ানমারে পুলিশ অফিসার আটক

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের ঘটনায় কয়েকজন পুলিশ অফিসারকে আটক করেছে দেশটি।

এর আগে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সেদেশের কিছু পুলিশ অফিসার একটি নিরাপত্তা অভিযানের সময় রোহিঙ্গাদের সামষ্টিকভাবে নির্যাতন চালাচ্ছে।

Manual4 Ad Code

মিয়ানমার সরকার বলছে, গত নভেম্বরে অস্থিতিশীল রাজ্য রাখাইনে ওই ঘটনা ঘটেছে। ওই ভিডিওটি ধারণ করেছেন দেশটির একজন পুলিশ অফিসার।

বিবিসির খবরে জানানো হয়, মিয়ানমারের নেত্রী অং সান সু চির কার্যালয় থেকে চার পুলিশ অফিসারের নাম ঘোষণা করা হয়েছে, যারা ওই অভিযানে অংশ নিয়েছিল।

Manual6 Ad Code

এর মধ্যে জও মিও হিতিকে রয়েছেন, যাকে ভিডিওটি ধারণ করার সময় ধুমপান করতে দেখা যায়।

Manual4 Ad Code

সুচির কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যাদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে তাদের আটক করা হয়েছে। গ্রামবাসীকে পেটানোর ঘটনায় জড়িত অন্যান্য পুলিশ অফিসারদের শনাক্ত করতে পরবর্তী তদন্ত চলছে।

সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইনে দমনপীড়ন শুরু করার পর থেকে এমন ধরনের রোহিঙ্গা নিপীড়নের বহু অভিযোগ পাওয়া গেছে। দেশটির নিরাপত্তা বাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে গত দুই মাসে বাংলাদেশে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code