র‌্যাব-৯’র অভিযান : ডাকাতি ও প্রতারণা মামলার ২ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭

র‌্যাব-৯’র অভিযান : ডাকাতি ও প্রতারণা মামলার ২ আসামী গ্রেপ্তার

Manual3 Ad Code

সুনামগঞ্জের ছাতক থেকে মো: পাভেল মিয়া (২৭) নামের ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual7 Ad Code

রোববার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার ছাতক থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

অভিযানে সুনামগঞ্জ জেলার ছাতক থানার তেঘরী নওগাঁ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ হতে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ডাকাতি মামলার একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেপ্তারকৃত ছাতক থানাধীন তেঘরী গ্রামের মো: আব্দুল মানিকের ছেলে।

উল্লেখ্য যে, পাভেল তার সহযোগীরা দীর্ঘদিন যাবত সুনামগঞ্জের বিভিন্ন থানা এলাকায় চুরি, ডাকাতি ও মারামারিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো। পাভেল দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় আতœগোপনে ছিল।

গ্রেফতারকৃত আসামীকে জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

অপরদিকে, রোববার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এএসপি পিযুস চন্দ্র দাসসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে জেলার শ্রীমঙ্গল থানাধীন হাজিপুর গ্রামস্থ এলাকার নিজ বাড়ী থেকে মো: আ: লতিফ (৫০) নামের একাধিক প্রতারণা মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করে র‌্যাব। শ্রীমঙ্গল থানাধীন হাজিপুর গ্রামের মৃত আনসার উদ্দিনের ছেলে।

Manual7 Ad Code

গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয় বলেও র‌্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code