র‍্যাবের অভিযানে ৪ জঙ্গি আটক

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

র‍্যাবের অভিযানে ৪ জঙ্গি আটক

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ময়মনসিংহ নগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আটককৃতরা হলো- মানিক মিয়া, শরিফুজ্জামান শরীফ, সাকিব হাসান ও আফতাব আলী।

 

র‌্যাব-১৪’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, র‌্যাব-১৪ এর সদর ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর কেওয়াটখালি এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র কিছু সদস্য একত্র হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। ওই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে কেওয়াটখালি বাজারে অভিযান চালায় র‌্যাব।

Manual3 Ad Code

 

ঘটনাস্থলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় ওই চার জঙ্গিকে আটক করতে সক্ষম হয় তারা। এ সময় আটকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট সংক্রান্ত কাগজপত্র, টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

 

জোনাঈদ আফ্রাদ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে সংশ্লিষ্ট। তারা তাদের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলামের চিন্তা ভাবনা ও মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে ওই সংগঠনের সক্রিয় সদস্য হয়ে উঠে এবং কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা নিয়মিত গোপন বৈঠকে মিলিত হতো, নতুন সদস্য সংগ্রহসহ সংগঠন পরিচালনার জন্য চাঁদা উত্তোলন করতো।

 

Manual8 Ad Code

র‍্যাব-১৪’র এ কর্মকর্তা তাদের সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code