লাখাইয়ে রাস্তা নিয়ে সংর্ঘষে নিহত ১, মা-ছেলে আটক

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭

লাখাইয়ে রাস্তা নিয়ে সংর্ঘষে নিহত ১, মা-ছেলে আটক

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাইয়ে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে সাগর মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মা-ছেলেকে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

নিহত সাগর লাখাই উপজেলার পূর্ব বামৈ গ্রামের মুক্তার হোসেনের ছেলে। আটককৃতরা হলেন- মিতফুল বেগম ও তার ছেলে তানভীর হোসেন।

পুলিশ জানায়, সোমবার রাতে পূর্ব বামৈ গ্রামের মুক্তার হোসেনের ছেলে আজিজের সঙ্গে একই গ্রামের ইমাম হোসেনের ছেলে তানভীরের বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই আজিজের ভাই সাগর নিহত হন।

Manual2 Ad Code

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভীর হোসেন ও তার মা মিতফুল বেগমকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code