লাখাইয়ে ২ মেম্বারের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪

লাখাইয়ে ২ মেম্বারের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Manual1 Ad Code

ফাইল ছবি


হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাইয়ে দুই ইউপি সদস্যের (মেম্বার) লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

Manual6 Ad Code

 

এরমধ্যে প্রায় ৪০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

 

পুলিশ জানায়, ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমিনুল ইসলাম ও সাবেক সদস্য নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার নজরুল ইসলাম তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মাছ ধরতে যান। এ সময় তাতে বাধা দেন আমিনুল ইসলামসহ তার লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সংঘর্ষে আহতদের মধ্যে- লুৎফুর রহমান (৬০), কুদ্দুছ মিয়া (৫৫), জয়নাল মিয়া (৩৫), রুবেল মিয়া (৩০), আক্তার হোসেন (২৫), মাখন মিয়া (৩৫), জিলাউর রহমান (৩৭), কামাল মিয়া (৩৫), আউয়াল মিয়া (৩৫), হেলাল মিয়া (৩০), মোশাহিদ মিয়া (৩২), মিজানুর রহমান (২০), জালাল মিয়া (৪০), ইলিয়াছ মিয়া (৫০), মইন উদ্দিন (৩৫), মানিক মিয়া (৫০), সুয়েব আলী (৫০), রনি মিয়া (৩০), খোকন মিয়া (৩০), এখলাছ মিয়া (৪০), ইদু মিয়া (৪০), সালাউদ্দিন (৩০), আমির মিয়া (৩৫), জনি মিয়া (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual6 Ad Code

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, বর্তমান ইউপি সদস্য আমিনুল ও সাবেক সদস্য নজরুলের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code