লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

 

এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত অপর দুজন লিবিয়ার নাগরিক।

Manual8 Ad Code

 

সোমবার (১৮ নভেম্বর) ত্রিপোলির ২১ কিলোমিটার দক্ষিণে ওয়াদি আল রাবি এলাকায় এ হামলা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি ও রয়টার্স।

 

Manual3 Ad Code

ত্রিপোলিতে এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।

 

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াদি আল রাবি এলাকায় বিস্কুট কারখানায় ওই হামলায় আহত হয় আরো ৩৫ জন। শহরের দক্ষিণের ওই স্থানে কয়েক মাস ধরে সংঘর্ষ চলছে।

 

Manual6 Ad Code

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মেরসেত জানিছেন, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুইজন লিবীয় রয়েছে।

 

এছাড়া হামলায় আহতদের বেশিরভাগ নাইজার ও বাংলাদেশের নাগরিক। জরুরি চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে।

 

সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপোলিতে সহিংসতার মাত্রা বেড়েছে। শহরের দক্ষিনাঞ্চলে দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে প্রাণ হারিয়েছে শত শত মানুষ এবং আশ্রয় হারিয়েছে কয়েক হাজার।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code