সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৮
লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বিশাখা প্রকাশনীর স্বত্বাধীকারী।
সোমবার (১১ জুন) মুন্সিগঞ্জের সিরাজদিখানের পশ্চিম কাঁঠালদি এলাকায় ইফতারের ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। নিহতের কন্যা কন্যা দূর্বা জাহান ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিহত বাচ্চুর মেয়ে দূর্বা জাহান জানান, ইফতারের আগে তার বাবা কাঁঠালদির এক দোকানে বসে ছিলেন। দুর্বৃত্তরা দুটি মোটর সাইকেলে এসে কাছ থেকে বুকে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা গুলিবিদ্ধ শাহজাহান বাচ্চুকে উদ্ধার করে ইছাপুরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
লেখালেখির কারণে তাকে ধর্মীয় উগ্রবাদীরা বিভিন্ন সময় হুমকি প্রদান করে বলে জানিয়েছেন বাচ্চুর স্বজনরা। তবে ঠিক কী কারণে, কারা তাকে হত্যা করা হয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ।
নিহত শাহজাহান বাচ্চু মুন্সিগঞ্জে অনিয়িমতভাবে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতেন। এছাড়া ঢাকায় ‘বিশাখা প্রকাশনী’ সামে তার একটি প্রকাশনা সংস্থাও রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি