শান্তিগঞ্জে বোন জামাইয়ের হাতে সম্বন্ধি খুন

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

শান্তিগঞ্জে বোন জামাইয়ের হাতে সম্বন্ধি খুন

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার শান্তিগঞ্জে দোকানের ক্রেতা নিয়ে কাটাকাটির জেরে ছোট বোনের জামাইয়ের হাতে আলাউদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত আলাউদ্দিন নায়নগর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

 

Manual1 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কামাল মিয়া ও আলাউদ্দিনের দোকান পাশাপাশি। আসামী কামাল নিহত আলাউদ্দিনের ছোটবোনের জামাই। তিনি নায়নগরে গ্রামে ঘর জামাই থাকতেন। মঙ্গলবার সকাল ১০টায় স্কুল ছাত্রী সুমা খাবার ক্রয়ের জন্য আলাউদ্দিনের দোকানের সামনে দিয়ে আসামী কামালের দোকানে আসে, তখন কামাল আলাউদ্দিনকে বলে যে তুমি আমার দোকানের কাস্টমার কেনো আটকাও এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক বির্তক হয়। তর্ক বির্তকের এক পর্যায়ে আসামি কামাল তার দোকানে রাখা স্টিলের টুল দিয়ে আলাউদ্দিনের মাথায় আঘাত করলে তিনি মারাত্মক ভাবে জখম প্রাপ্ত হন। পরে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code