শাবনুর এখন কই?

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬

শাবনুর এখন কই?

Manual4 Ad Code

images (3)

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : শাবনূরের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ। এদিকে তার স্বামী অনিক কল রিসিভ করছেন না। আলোচিত অভিনেত্রী শাবনূর তাহলে  কোথায়? স্বামী-সন্তান নিয়ে কয়েক মাস ধরে দেশেই অবস্থান করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়া প্রবাসী এই নায়িকা আবার সেখানে ফিরে গেছেন বলে গুঞ্জন উঠেছে। অনেকে মনে করছেন, তিনি এখন সেখানেই আছেন। কিন্ত জানা গেলো অন্য খবর। সঠিক তথ্য দিয়েছেন শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার (২৪ মার্চ) জানান, শাবনূর এখন মালয়েশিয়ায়। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে সেখানে ঘুরতে গেছেন তিনি। হাওয়া বদল করার উদ্দেশে ১৫ মার্চ দেশ ছাড়েন শাবনূর। মার্চের শেষে শাবনূরের দেশে ফেরার কথা। এদিকে শাবনূর দেশে ফেরার পর অচিরেই অস্ট্রেলিয়া পাড়ি জমাতে পারেন। নতুন ছবির কাজ আপাতত শুরু করছেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নায়িকা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code