সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬
স্টাফ রিপোর্টার : জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক ছাত্র আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর নড়েচড়ে বসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ও অনিয়মিত ছাত্রদের তালিকা তৈরি হচ্ছে।
দীর্ঘদিন ধরে শাবিতে ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন না এমন শিক্ষার্থীদের তালিকা চেয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চিঠিও পাঠানো হয়েছে।
যারা নিয়মিত ক্লাস করেন না তাদেরও তালিকা চাওয়া হয়েছে। এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে তারা নিখোঁজ বা অনিয়মিত তারও তথ্য চাওয়া হয়েছে।
এছাড়া শাবিতে ভর্তি হওয়ার পর কারা নিখোঁজ রয়েছে তারও তথ্য চাওয়া হয়েছে। তাদের সঙ্গে কোন জঙ্গি কানেকশন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকেও সহযোগিতা চাওয়া হয়েছে।
সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে সরকারের পক্ষ থেকে কলেজ বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিখোঁজ ও অনিয়মিত ছাত্রদের তালিকা চাওয়া হয়েছে। এর মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়েও নিখোঁজ ও অনিয়মিতদের তালিকা তৈরি শুরু করেছে প্রশাসন।
শাবির ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. রাশেদ তালুকদার বলেন, নিখোঁজ ও অনিয়মিত ছাত্রদের তালিকা চেয়ে প্রতিটি বিভাগেই চিঠি দেয়া হয়েছে। তালিকাটি এখনও তৈরি করা হয়নি। এ ব্যাপারে কোন বিভাগের পক্ষ থেকে কোন চিঠিও আসেনি বলে জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি