শাল্লাকাণ্ডে ৯৫ আসামি কারাগারে

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২২

শাল্লাকাণ্ডে ৯৫ আসামি কারাগারে

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে যুবকের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

Manual8 Ad Code

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিমের আদালতে এ মামলায় চার্জশিট পর্যন্ত অস্থায়ী জামিনে থাকা ৯৫ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান।

 

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর বদরুল আলম তালুকদার জানান, চার্জশিট পর্যন্ত অস্থায়ী জামিনে থাকা ৯৫ আসামির জামিন নামঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণ করেছেন বিচারক।

 

অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। আদালত আজ ৯৫ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

 

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মার্চ ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে কটাক্ষ করে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে সংখ্যালঘুদের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় প্রধান আসামি স্থানীয় ইউপি নেতা শহীদুল ইসলাম স্বাধীনসহ ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার মানুষের বিরুদ্ধে পৃথক মামলা হয়।

 

Manual2 Ad Code

নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা করেন হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। অন্য মামলাটি করেন শাল্লা থানার এসআই আব্দুল করিম। পরে পুলিশ ২টি মামলায় ১৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র আদালতে দাখিল করে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code