শাহজালালে যাত্রীর অন্তর্বাস থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৮

শাহজালালে যাত্রীর অন্তর্বাস থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার

Manual7 Ad Code

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে এক যাত্রীর অন্তর্বাস থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। এর প্রতিটির ওজন ৯৯.৭০ গ্রাম (মোট ৪ কেজি ২৮৬ গ্রাম)। এগুলোর মূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ওই যাত্রীর নাম মো. আনোয়ার হোসেন। তার পাসপোর্ট নম্বর বিএল০১৭৬০৪৭। সোমবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় সিঙ্গাপুর থেকে শাহজালালে এসে পৌঁছান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখেন শুল্ক গোয়েন্দারা। গ্রিন চ্যানেল পেরোনোর পর যাত্রীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন।

Manual2 Ad Code

তবে সুনির্দিষ্ট তথ্য ও যাত্রীর কথাবার্তায় অসঙ্গতি থাকায় আনোয়ারকে ব্যাগেজ কাউন্টারে এনে শুল্ক গোয়েন্দারা দেহতল্লাশি করেন। সোমবার দিবাগত রাত প্রায় ১টায় তার অন্তর্বাসের ভেতর কালো কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিজি মইনুল।

Manual3 Ad Code

স্বর্ণের বারগুলো রেজাউল নামের এক ব্যক্তির জন্য নিয়ে এসেছেন বলে আটক যাত্রী দাবি করেন। তিনি সিঙ্গাপুরে যাতায়াতের টিকিট ও ৫০ হাজার টাকার বিনিময়ে এই স্বর্ণ বহন করছিলেন বলে জানান।

Manual3 Ad Code

জিজ্ঞাসাবাদে নিজেকে লাগেজ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন আনোয়ার হোসেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। এ মাসে দু’বার ঢাকা থেকে সিঙ্গাপুরে যাতায়াত করেছেন এই যাত্রী। গত বছর তিনি পাঁচবার বিদেশ গমন করেন। শুল্ক আইনে গ্রেফতার আনোয়ারকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলে জানান ডিজি মইনুল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code