শাহজালাল থেকে ১১ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

শাহজালাল থেকে ১১ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এই ঘটনায় লুৎফর রহমান নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

Manual4 Ad Code

 

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মারুফের রহমান। এর আগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্বর্ণের এই বড় চালান ধরা পড়ে।

Manual6 Ad Code

 

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে।

 

Manual2 Ad Code

একপর্যায়ে দুবাই থেকে আগত ফ্লাইট নং-ইকে-৫৮৪ আসা যাত্রী লুৎফর রহমান মুন্সীকে আটক করা হয়। পরে তার শরীরের বিভিন্ন অংশে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১৫ কেজি।

 

এই কাস্টম কর্মকর্তা আরও বলেন, উদ্ধার হওয়ার স্বর্ণের বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। ধৃত লুৎফরের গ্রামের বাড়ি বাড়ি ময়মনসিংহ। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code