শাহাজালালে ১৪ কেজি স্বর্ণসহ দুই ভাই গ্রেফতার

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬

শাহাজালালে ১৪ কেজি স্বর্ণসহ দুই ভাই গ্রেফতার

Manual6 Ad Code

download (1)

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : রাজধানীর হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৪ কেজি স্বর্ণের বার ও অলংকারসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। আটক ব্যক্তিরা হলেন- মামুন খান ও মুরাদ খান।

Manual3 Ad Code

শুক্রবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে তাদের আটক করে শুল্ক গোয়েন্দা পুলিশ।

ঢাকা কাস্টম হাউজ প্রিভেনটিভ টিমের সহকারী কাস্টমস কমিশনার ( এসি) মো. রেজাউল করিম জানান, সিঙ্গাপুর থেকে টিজি ৩২১ ফ্লাইটে করে মামুন খান ও মুরাদ খান বাংলাদেশে আসেন। কোমরে বেল্টে অভিনব কৌশলে তারা স্বর্ণ লুকিয়ে রাখেন। সন্দেহ হলে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪ কেজি ৩৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করে। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য সাত কোটি ১৬ লাখ টাকা।

Manual5 Ad Code

আটক মামুন ও মুরাদ আপন ভাই। গাজীপুরের কাপাসিয়ার জামাল উদ্দিন খানের ছেলে তারা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code