শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩ আহত ৩০

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৬

শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩ আহত ৩০

Manual6 Ad Code

d4a929674c29ba54844af8b3075db98b-56e7a17a29e1b_2201

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আনসার সদস্যদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ আনসার সদস্য।

Manual3 Ad Code

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পুরাসুন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জিয়াউল হক (৩১), সজীব মিয়া (২৮) ও বাবুল মিয়া (২৬) । আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মঙ্গলবার সকালে বি-বাড়িয়া থেকে মৌলভীবাজারগ্রামী একটি আনসারবাহী বাস যাওয়ার পথে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তিন আনসার সদস্য নিহত হয় এবং আহত হয় অন্তত ৩০ জন।

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক সার্জন ডা.বজলুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তিনজন মারা গেছে। নিহতদের লাশ হাসপাতালে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code