শায়েস্তাগঞ্জ হতে যাচ্ছে দেশের নতুন উপজেলা

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৭

শায়েস্তাগঞ্জ হতে যাচ্ছে দেশের নতুন উপজেলা

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বহুল প্রত্যাশিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা বাংলাদেশের ৪৯২তম উপজেলা হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব অনুমোদন করেছে ‘নতুন উপজেলা ও থানা সংক্রান্ত সচিব কমিটি’।

Manual8 Ad Code

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

শিগগিরই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) ওই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৈঠক শেষে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

এদিকে, এ খবরে শায়েস্তাগঞ্জের মানুষের মধ্যে খুশীর আমেজ বিরাজ করছে। শায়েস্তাগঞ্জবাসী তাদের প্রাণের দাবী মেনে শায়েস্তাগঞ্জ কে উপজেলা হিসেবে উন্নীত করার পদক্ষেপ নেওয়ার জন্য শেখ হাসিনা তথা সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code