শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

Manual1 Ad Code

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে অপহৃত হয়েছেন।

Manual7 Ad Code

শনিবার বিকেল চারটার দিকে হাজারীবাগ থানাধীন বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা মাইক্রোবাসে করে তাকে উঠিয়ে নিয়ে যায়।

Manual2 Ad Code

এ ঘটনায় মোতালেব হোসেনের ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি ডিজি করেছেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলিমুজ্জামান জানিয়েছেন, শনিবার বিকেল ৪টার দিকে মোতালেবকে বসিলা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ করেছে।

Manual6 Ad Code

জিডির বরাতে ওসি জানান, বসিলা এলাকায় বাড়ি নির্মাণ করছেন মোতালেব হোসেন। শনিবার ওই কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন তিনি। এরপর বাড়ির নিচ থেকে অজ্ঞাত কয়েকজন লোক তাকে গাড়িতে ‍তুলে নিয়ে যায়। ওই সময়ে তার সঙ্গে দুজন আত্মীয় থাকলেও তারা কাউকে চিনতে পারেননি।

Manual8 Ad Code

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর বনানী থেকে শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন নিখোঁজ হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code