শিগগিরই খুলে দেয়া হবে বন্ধ থাকা যোগাযোগের মাধ্যমগুলো

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৫

শিগগিরই খুলে দেয়া হবে বন্ধ থাকা যোগাযোগের মাধ্যমগুলো

Manual6 Ad Code
kamal
সুরমা মেইলঃ  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ফেসবুক, ভাইবারসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো শিগগিরই খুলে দেয়া হবে। তবে কবে নাগাদ খুলে দেয়া হবে এ ব্যাপারে জানতে চাইলেও মন্ত্রী কিছু জানাননি।
Manual2 Ad Code

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন ।দেশের প্রয়োজনে সাময়িকভাবে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ছিল। বন্ধ রাখার রেজাল্ট পাওয়া গেছে। এখন সেগুলো খুলে দেয়া হবে।

Manual4 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামি স্টেটের (আইএস) সাংগঠনিক কোনো অবস্থান নেই।

তিনি বলেন, দেশে সাংগঠনিকভাবে আইএসের কোনো অস্তিত্ব নেই। জঙ্গি গ্রুপগুলো নাম পাল্টে নানা অপকর্ম করছে। তবে সবকিছুর মূলে রয়েছে জামায়াত।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code