শিগগিরি কমানো হবে জ্বালানি তেলের দাম: অর্থমন্ত্রী

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৬

শিগগিরি কমানো হবে জ্বালানি তেলের দাম: অর্থমন্ত্রী

Manual6 Ad Code
Oil

খুব শিগগির জ্বালানি তেলের দাম কমানো হবে

সুরমামেইল. ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল বলেছেন, খুব শিগগির জ্বালানি তেলের দাম কমানো হবে। এরই মধ্যে ক্ষতি পুষিয়ে নেয়ার কাজ অনেকটা সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে আমরা শিগগির বসে সিদ্ধান্ত নেব। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী। ব্যবসায়ীদের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানানো হচ্ছিল দীর্ঘ দিন ধরেই।

Manual3 Ad Code

আজ রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী একথা বলেন। এর আগে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আবল মাল আবদুল মুহিত।

Manual8 Ad Code

সরকারের পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে বলা হচ্ছিল, দীর্ঘ দিন ধরে বেশি দামে জ্বালানি তেল ক্রয় করে গ্রহাকের মাঝে কম দামে বিক্রি করায় পেট্টোবাংলা বিপুল ক্ষতির মুখে পড়েছে। কয়েক হাজার কোটি টাকার ব্যাংক ঋণের জালে আটকে যায়। বিদ্যুৎ ‍ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দীর্ঘ দিনের ক্ষতি পুষিয়ে আনার পরই এ ব্যাপারে সিদ্ধান্তে নেয়া হবে।

Manual2 Ad Code

তবে প্রতিবেশী দেশসহ অনেকে দেশেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামাঞ্জস্য রেখে তেলের দাম ওঠানামা করছিল। ব্যাংলাদেশ সেদিকে যায়নি। তবে তেলের দাম কমানো হলে পরিবহন ভাড়া কমানোর বিষয়টিও ভেবে দেখার দাবি রাখে বলে অভিমত দিয়েছে বিশ্লেষকরা ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code