শুধু নায়লাই নয়, গভীর রাতে একাধিক নারীর যাত্রা সাব্বিরের বাসায়!

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮

শুধু নায়লাই নয়, গভীর রাতে একাধিক নারীর যাত্রা সাব্বিরের বাসায়!

Manual4 Ad Code

আবারো সমালোচনায় মুখে বাংলাদেশ দলের ক্রিকেটার হিটার সাব্বির রহমান। কিছুদিন আগে উইন্ডিজ সিরিজে বাজে পারফরম্যান্সের জন্য সমর্থকদের তোপে পড়েন তিনি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে সমর্থকদের গালা-গালি করেন। যদিও তার দাবি, এসবের কিছুই তিনি জানেন না। তার আইডি হ্যাক হয়েছিল।

সাব্বিরকে নিয়ে আবার নতুন বিতর্ক শুরু হয়েছে। সাব্বিরের গাড়ি চালক মোহাম্মদ জিহাদ জানিয়েছেন, মডেল ও অভিনেত্রী নাইলা নাইম প্রায়ই গভীর রাতে সাব্বিরের বাসায় আসতেন। কেবল নাইলা নাইম নন, বিভিন্ন সময়ে একাধিক নারীর যাতায়াত করতো সাব্বিরের বাসায়, দাবি মোহাম্মদ জিহাদের। বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

Manual2 Ad Code

ওই প্রতিবেদনে নাইলা নাইম সম্পর্কে সাব্বিরের গাড়িচালক জিহাদ বলেন, ‘একটা এড (বিজ্ঞাপন) দেখছিলাম। তারপর দেখলাম এটা নাইলা নাইম। ওকে আমি চিনতাম না। কিন্তু যখন এড দেখলাম তখন তো বুঝলাম এই আপুরে আমি চিনি। এ কেন! এই আপুকে তো আমি টিভিতে দেখি আগে থেকেই। কিন্তু এই আপু তো আগে থেকেই আসতো সাব্বিরের বাসায়। টাকা দিয়ে দারোয়ানকে ফিক্সড করা ছিল। সে আসলেই দারোয়ান ওপরে পাঠাই দিতো।’

উল্লেখ্য, ২০১৬ সালে নাইলা নাইমের সঙ্গে একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন সাব্বির। পরবর্তীতে সেই বিজ্ঞাপন কুরুচিপুর্ণ ও অশোভন হওয়ায় নিষিদ্ধ হয়। চুক্তি বাতিলের কারণে সেই বিজ্ঞাপন থেকে বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়েন সাব্বির।

Manual4 Ad Code

শুধু নাইলা নাইমই নন, সাব্বিরের বাসায় আরো একাধিক নারীর যাতায়াত ছিল বলে অভিযোগ করেছেন জিহাদ।

তিনি বলেন, ‘লাস্ট যে কাহিনী হলো। যে মেয়েটা আসলো সে বলল সে এখান থেকে আর যাবে না। সে জোর করেই বলল আমি আর যাব না। সে বলে, তুমি আমার ফোন ধরো না, অন্য কাউকে নিয়ে ঘুরো আমি যাব না এখান থেকে। না যাওয়ার পর আমাকে বলল তুমি একে জোর করে বের করে দাও। গেট থেকে বের করে দাও। বলো গাড়িতে করে নামিয়ে দিয়ে আসবা। তারপর বের করে দরজা আটকে দেবে।’

তিনি আরো বলেন, ‘আমি ওইটা পারিনি। ওরে জোর করে বের করে দিয়েছি। তারপর আমাকে গালাগালি করেছে। বলেছে আমি না গেলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি তখন বলেছি, আপনি আমারে গালাগালি করেন কেন। আপনি প্রতিদিন এসব করবেন, আমাকে রাতের বেলা উঠায়ে বলবেন দিয়ে আসতে। আমি পারব না, আমার ঘুমের সময়। আপনি দিয়ে আসেন। এই কথা বললে সে আমাকে স্যান্ডেল দিয়ে বাড়ি মারছে। তারপর দেখলাম আমার বাবা-মা তুলে গালি দিচ্ছে। তখন আমিও হাতাহাতি করেছি তার সঙ্গে এক পর্যায়ে।’

সাম্প্রতিক ফর্মহীনতায় ভুগছেন সাব্বির। কিন্তু মাঠের বাইরে তাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। গেল বছরের শেষ দিকে রাজশাহীতে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে এক কিশোর সমর্থককে পেটান সাব্বির। সেই দায়ে জাতীয় দলের চুক্তি থেকে বাদ পড়েন তথাকথিত এই টি-টোয়েন্টি স্পেশালিস্ট।

Manual8 Ad Code

এছাড়া, আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে সতীর্থ মেহেদী হাসান মিরাজের সঙ্গে মারামারির ঘটনায় সমালোচনার মুখেও পড়েন এই ক্রিকেটার।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code