শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডের ৯ জনসহ সব আসামি খালাস

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডের ৯ জনসহ সব আসামি খালাস

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া নয়জনসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মামলাটি বিদ্বেষপূর্ণ এবং রায়ে পক্ষপাতিত্ব করা হয়েছে বলেও মন্তব্য করেছেন উচ্চ আদালত।

 

বুধবার (০৫ জানুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন।

 

এ সময় আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

 

তিন দশক আগের এ মামলায় গত ৩০ জানুয়ারি সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়।

 

এ মামলায় মোট ৫২ জন আসামি ছিলেন, যারা সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। মামলা চলাকালে পাঁচ আসামি মারা গেছেন।

Manual2 Ad Code

 

১৯৯৪ সালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ছিলেন শেখ হাসিনা। ওই বছরের ২৩ সেপ্টেম্বর দলীয় কর্মসূচির অংশ হিসেবে ট্রেন মার্চ করেন তিনি। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে শেখ হাসিনার বগি লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওইদিনই একটি মামলা করেন। পরে মামলাটির তদন্ত শুরু করে সিআইডি। ১৯৯৭ সালের ৩ এপ্রিল ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এদের মধ্যে পাঁচজন মারা গেলে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০১৯ সালের ৩ জুলাই জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই সঙ্গে ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code