শেষ জরিপেও এগিয়ে হিলারি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

শেষ জরিপেও এগিয়ে হিলারি

Manual2 Ad Code

download-2আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকী। প্রচারণা যখন তুঙ্গে। ঠিক তখনও জনমত জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর হিলারি ক্লিনটন প্রতিপক্ষ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চাইতে এগিয়ে আছেন। এছাড়া শেষ মুহূর্তে এফবিআই হিলারি সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলে বিষয়টি স্বস্তি-দায়ক হয় ডেমোক্রেট শিবির। খবর গার্ডিয়ানের।

Manual8 Ad Code

ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নিয়ে হিলারি পুরো দেশে প্রচারণা চালাচ্ছেন। আগামী সোমবার মধ্যরাতে নর্থ ক্যারোলিনা রাজ্যে গণসংযোগ করে নির্বাচনী প্রচারণার ইতি টানবেন তিনি। তার প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

Manual8 Ad Code

অন্যদিকে ট্রাম্প মিশিগানে গণসংযোগ করে সোমবার মধ্যরাতে প্রচারণায় শেষ করবেন।

Manual4 Ad Code

সর্বশেষ সব গুলো জনমত জরিপে হিলারি ট্রাম্পের চাইতে এগিয়ে আছে। তারপরও  হিলারিই যে জিতবেন তা নিশ্চিত নয়। জরিপে এগিয়ে থেকে হেরে গেলে অবাক হওয়ার কিছু নেই। সেটাও হতে পারে বলে জানিয়েছেন মার্কিন নির্বাচন পর্যবেক্ষকরা।

Manual8 Ad Code

রবিবার সর্বশেষ ওয়াশিংটন পোস্ট-এবিসি জরিপে হিলারি-ট্রাম্পের সমর্থন ৪৮%-৪৩%, এবিসি-ওয়াল স্ট্রীটের জরিপে ৪৪%-৪০%, পলিটিকো-মর্নিং জরিপে ৪৫%-৪২%।

তৃতীয় দফার আগাম ভোটে ৪৮ রাজ্যে ৪১ মিলিয়ন ভোটার ভোট দিয়ে ফেলেছেন। আগামী মঙ্গলবার ভোট দিয়ে সেদিনই ফল ঘোষণা হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code