শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল-গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল-গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে লাখ টাকা জরিমানা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানাসহ বিপুল পরিমাণ মজুদকৃত গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

শনিবার (২৮ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে, এম শহীদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

 

এরআগে শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শ্রীমঙ্গল থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র‌্যাব-৯ ও মৌলভীবাজার জেলা প্রশাসন।

এ সময় অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে শান্ত এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা ও ন্যাশনাল গ্যাস ট্রেডিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় ১৯৭১টি গ্যাস সিলিন্ডার।

 

র‌্যাব-৯ জানায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইনে, ১৯৫৬ এর বিধি অনুযায়ী অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করার কথা না থাকলেও কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান তা মানছে না। উক্ত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

Manual3 Ad Code

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা এলাকায় শুক্রবার (২৭ মার্চ) র‌্যাব-৯ ও মৌলভীবাজার জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে উক্ত দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।

 

এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব-৯।

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকে)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code