শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৬

শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Manual8 Ad Code

download

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু দাস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ মার্চ) ভোরে তাকে আটক করা হয়। মিন্টু দাসের বাড়ি কুমিল্লা জেলায়।

শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা আক্তার জানান, মিন্টু দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে ভোরে চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code