শ্রীমঙ্গলে গণধর্ষণের শিকার ষাটোর্দ্ধ বৃদ্ধা, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

শ্রীমঙ্গলে গণধর্ষণের শিকার ষাটোর্দ্ধ বৃদ্ধা, গ্রেপ্তার ২

Manual8 Ad Code

শ্রীমঙ্গাল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬৫ বছর বয়সী এক নারী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, গণধর্ষণের শিকার ওই নারী বাড়ি শ্রীমঙ্গল উপজেলাধীন কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানে।

Manual7 Ad Code

 

থানা সূত্রে আরো জানা গেছে, রোববার (০৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ওই নারী জাগছাড়া চা বাগান সংলগ্ন একটি ছড়াতে গোসল করতে যান। সেখানে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকেন ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আসামী নওয়াগাঁও গ্রামের আদর করের ছেলে মিন্টু কর (২০) এবং একই এলাকার পরেশ করের ছেলে পলাশ কর (২২)। পরে মিন্টু কর ও পলাশ কর জোরপূর্বক ছড়ার ব্রীজের নিচে শুকনা বালির উপর নিয়ে বৃদ্ধা নারীকে পালাক্রমে ধর্ষণ করেন।

 

ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি গণধর্ষণ মামলা রুজু হলে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করা হয়।

 

Manual2 Ad Code

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা রুজু হওয়ার পর তাৎক্ষণিক আমরা অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছি। তিনি বলেন মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এসএন/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code