শ্রীমঙ্গলে চা-বাগানে গাছের সঙ্গে বাঁধা ছিল যুবকের লাশ

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

শ্রীমঙ্গলে চা-বাগানে গাছের সঙ্গে বাঁধা ছিল যুবকের লাশ

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশনে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়।

Manual5 Ad Code

 

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাগানের পাহারাদার লাশটি দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

 

Manual5 Ad Code

হৃদয় শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। তাঁর মা জানান, হৃদয় তাঁর একমাত্র সন্তান।

 

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, এটি পরিকল্পিত হত্যা। গলায় কালো বেল্ট প্যাঁচানো থাকলেও মরদেহটি গাছের নিচে মাটিতে পড়ে ছিল। আত্মহত্যার ঘটনা হলে লাশটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় থাকার কথা। এভাবে গলায় বেল্ট পেঁচিয়ে মাটিতে লাশ পড়ে থাকা দেখে অনেকেই ধারণা করছেন-হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

 

Manual2 Ad Code

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু সন্দেহজনক দিক পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

(সুরমামেইল/এসএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code