শ্রীমঙ্গলে নারী-শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২

শ্রীমঙ্গলে নারী-শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

Manual4 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার সদরে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নারী পুরুষ ও শিশুসহ ১৬ জন রোহিঙ্গা আটক হয়েছে।

Manual3 Ad Code

 

কক্সবাজার থেকে ছেড়ে আসা এনা পরিবহন থেকে রোববার (১৮ ডিসেম্বর) সকালে তাদের আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

Manual4 Ad Code

 

শ্রীমঙ্গল থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) ক্যশৈনু ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে মৌলভীবাজার আসার পথে উক্ত এনা গাড়িতে থাকা কিছু যাত্রীদের রোহিঙ্গা হিসেবে সন্দেহ হয়। তিনি বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করলে শ্রীমঙ্গল থানা এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ এনা পরিবহন থেকে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার কুতুপালং এর টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়।

 

Manual4 Ad Code

আটককৃতদের পুনরায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছে বলে জানায় পুলিশ।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code